মাদার তেরেসারত্ন অ্যাওয়ার্ড অর্জনে ড. মাহফুজুর রহমানকে সংবর্ধনা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

দ্বিতীয় বারের মতো মাদার তেরেসারত্ন আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাওয়ায় ড. মাহফুজুর রহমানকে গতকাল বুধবার এক সংবর্ধনা প্রদান করে ডিবেট ফর ডেমোক্রেসি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন।  এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ড. সেলিনা হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

গত ১৮ জানুয়ারি কলকাতার ইজেডসিসি মিলনায়তনে ড. মাহফুজুর রহমানের হাতে মাদার তেরেসারত্ন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকার। এটি ছিল সংগঠনটির ২০তম উদ্যোগ। সারাবিশ্বে বাংলা ভাষায় প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠা করে গণমাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ড. মাহফুজুর রহমানকে এ পুরস্কার প্রদান করা হয়। ড. সেলিনা হোসেন বলেন, একজন বাংলাদেশি হিসেবে তার এই পুরস্কার প্রাপ্তি আমাদের সবার জন্য গর্বের। মাদার তেরেসার ন্যায় নিজেকে বিলিয়ে দিয়ে প্রত্যেকেই যেন সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করেন। —প্রেস বিজ্ঞপ্তি