সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষের মামলার বিচার চলবে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪২

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে দায়েরকৃত দুর্নীতির মামলার বিচার চলবে মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। মামলাটি বাতিল চেয়ে তার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

২০০৮ সালের ১৮ জুন ঢাকার মতিঝিল থানায় নাজমুল হুদা দম্পত্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করা হয়। যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।