সুপ্রিম কোর্ট বার নির্বাচন

বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ও সম্পাদক প্রার্থীর নাম ঘোষণা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সভাপতি ও সম্পাদক পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে ফোরাম থেকে সিনিয়র আইনজীবী ও বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়। গতকাল বুধবার আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্যানেলের বাকি সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্যসচিব আইনজীবী ফজলুর রহমান, বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।