উড়োজাহাজের টয়লেটে বন্দুক ফেলে আসার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এক দেহরক্ষী। সোমবার ইউরোপ ও আমেরিকার মধ্যে চলাচলকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ঘটনাটি ঘটেছে। নিউ ইয়র্ক থেকে লন্ডনগামী ওই উড়োজাহাজের এক ‘আতঙ্কিত যাত্রী’ ওই বন্দুক পেয়ে উড়োজাহাজের একজন কর্মীর হাতে তুলে দেন। ক্যামেরন নিউ ইয়র্ক থেকে লন্ডনে ফেরার সময় ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের এক দেহরক্ষী তার সুরক্ষায় নিয়োজিত ছিলেন, কিন্তু টয়লেটে বন্দুক পাওয়ার পর বিপত্তিতে পড়েন তিনি।
