মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার বিরুদ্ধে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরাইলের গুলিতে ১৭ বছরের এক ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও চিকিত্সা কর্মকর্তারা একথা জানিয়েছেন। নিহত ওই ফিলিস্তিনি কিশোরের নাম মোহাম্মদ আল-হাদাদ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে তার শান্তি পরিকল্পনা প্রকাশের পর ছড়িয়ে পড়া অস্থিরতায় এই প্রথম এক ফিলিস্তিনির মৃত্যু ঘটল। অভিযোগ উঠেছে, এ শান্তি পরিকল্পনাটি ইসরাইল ঘেঁষা। -বিবিসি
