তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গকচেন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে তিন টুকরো হয়ে গেছে একটি যাত্রীবাহী বিমান। এই দুর্ঘটনায় ২১ জন আহত হয়েছেন বলে বিবিসি’র খবরে জানানো হয়েছে। পেগাসাস এয়ারলাইন্সের বিমানটিতে ১৭১জন যাত্রী ও ছয় ক্রু ছিলেন। ইস্তাম্বুলের গর্ভনর আলী ইয়েরলিকায়া বলেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে তুরস্কের পাহাড়ে তুষার ধসে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। বিবিসির পৃথক খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রথম তুষার ধসে পাঁচজন নিহত হন। ওই ঘটনায় উদ্ধার অভিযানে গতকাল বুধবার দ্বিতীয়বার তুষার ধসের ঘটনা ঘটে।
