সিংগাইরে উচ্চ শব্দে মাইক বাজানো নিষিদ্ধ করলেন ইউএনও

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫০

সিংগাইরে মসজিদ, মন্দির, গির্জা ও পারিবারিক অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এ আইন জারি করেছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন, উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার এবং বাড়ি নির্মাণের সময় ইট ভাঙার বিকট শব্দে পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটার কারণে তিনি এ আদেশ জারি করেন। এ আদেশ যারা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ধর্মীয় প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন দপ্তরে আদেশের কপি প্রদান করা হয়েছে।