টাঙ্গাইলে তানভীর মাহতাব ইসরাক (২০) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার শহরের পৌরউদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। ইসরাক টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে ও শহরের পুরাতন বাসস্ট্যান্ডের টাঙ্গাইল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান জানান, গতকাল কলেজছাত্র তানভীর মাহতাব ইসরাককে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
