প্রিয় বন্ধুরা, কচি-কাঁচার আসর এখন থেকে নিয়মিত মাসিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। তোমরা যারা তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী, তারা সবাই অংশ নিতে পারো এ প্রতিযোগিতায়। এতে নির্দিষ্ট সংখ্যক বহুনির্বাচনী প্রশ্ন প্রকাশ করা হবে। তোমরা সঠিক উত্তরটির পাশে টিক ( ) দিয়ে কূপনটি কেটে পাঠাবে আমাদের ঠিকানায়। সঙ্গে পাঠাতে হবে নিজের নাম, ঠিকানা, শ্রেণি, বিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি। প্রশ্ন কূপনটি ফটোকপি করেও পাঠাতে পারো। খামের ওপর লিখতে হবে—‘কচি-কাঁচার আসর কুইজ প্রতিযোগিতা—৩’। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজনের নাম ও ছবি প্রকাশ করা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে মজার মজার বই। পুরস্কার ডাকযোগে পৌঁছে যাবে বিজয়ীদের ঠিকানায়।
তাহলে আর দেরি না করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে পাঠিয়ে দাও।
ঠিকানা : বিভাগীয় সম্পাদক, কচি-কাঁচার আসর, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫
সঠিক উত্তরের পাশে টিক ( ) চিহ্ন দাও
প্রশ্ন :পাটের জীবনরহস্য আবিষ্কার করেন কে?
ক. বিজ্ঞানী কুদরাত-এ-খুদা
খ. ড. মাকসুদুল আলম
গ. আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন
ঘ. বিজ্ঞানী হরিপদ কাপালী
প্রশ্ন :বাংলাদেশের বহুভাষাবিদ পণ্ডিত ব্যক্তি কে?
ক. সৈয়দ মুজতবা আলী
খ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. ড. লুত্ফর রহমান
ঘ. আনিসুজ্জামান
প্রশ্ন :বইয়ের ফেরিওয়ালা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. পলান সরকার
গ. সুমন চট্টোপাধ্যায়
ঘ. আবদুল্লাহ আবু সায়ীদ
প্রশ্ন : পাখি হয়েও উড়তে পারে না কোন প্রাণী?
ক. উট পাখি
খ. পেঙ্গুইন
গ. বাদুড়
ঘ. কবুতর
