দুই শক্তিমান শিল্পীর রসায়ন নিয়ে আজ

‘গণ্ডি’র শুভমুক্তি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬

যারা অভিনয়শিল্পীদের আদর্শের জায়গায় বিরাজমান। ওপার বাংলার সব্যসাচী চক্রবর্তী কলকাতার অনেক অভিনেতার কাছেই অনুকরণের মানুষ। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ শিল্পীদের আইডল হলেন সূর্বণা মুস্তাফা। ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’ মুক্তি পেতে যাচ্ছে আজ। এর আগে ২২ জানুয়ারি ফেসবুকে গণ্ডি সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তারও আগে দর্শক-শ্রোতারা উপভোগ করেছেন সিনেমাটির ‘ছাড়িয়ে বন্দু দুজন’ ও ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের দুটি গান। সিনেমার মুক্তি নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা সিনেমার টিজার, ট্রেলার ও পোস্টারের মাধ্যমে একটি সিনেমার ভাব তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমাদের সিনেমার পোস্টার দেখেছেন এরইমধ্যে। সিনেমার দুটি গানও শুনেছেন। এবার সিনেমাটি দেখার অপেক্ষা। আমাদের বিশ্বাস সিনেমাটিও সবার ভালো লাগবে।’

সুবর্ণা মুস্তাফা বলেন, ‘গণ্ডি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আজ। আপনারা নিকটস্থ প্রেক্ষাগৃহে পরিবার-বন্ধু-স্বজনদের নিয়ে সিনেমাটি দেখবেন। আমার বিশ্বাস এটি আপনাদের খুব ভালো লাগবে। গণ্ডি বন্ধুত্বের গল্প। এই গল্প হয়তো আপনার পুরনো কোনো বন্ধুত্বের কথা মনে করিয়ে দেবে। দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।

গণ্ডি চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরো অভিনয় করেছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ।