এফ এ কাপের শেষ ষোলোয় টটেনহ্যাম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারানোর পরের ম্যাচেই কিছুটা বিপাকে পড়ে গিয়েছিল টটেনহ্যাম। ম্যাচের ১৮ মিনিট বাকি থাকতে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়ই পড়ে গিয়েছিল দলটি। তবে লুকাস মৌরা আর সন হিউং মিনের গোলে সাউদাম্পটনকে হারিয়েই এফ এ কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কোচ হোসে মরিনহোর দল। তবে দলের পারফরম্যান্সে মরিনহো সন্তুষ্টিই প্রকাশ করলেন। তিনি বলেন, ‘আমার দল তার সামর্থ্যের সেরাটা দিয়েছে। যে খেলোয়াড় আমার হাতে আছে আর যারা নেই তাদের নিয়ে এটাই আমার সামর্থ্যের সেরা। এটা তাদের জন্য সামর্থ্যের চূড়া, কেননা দুই দিন আগেই তারা অবিশ্বাস্য এক ম্যাচ খেলেছিল।’