ফেব্রুয়ারীতে জাতীয় ফুটবল দলের খেলা নেই। কাতার বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ আফাগনিস্তান বাছাই ম্যাচ ২৬ মার্চ। এখন লিগের খেলা শূরু হয়ে যাবে। আগামী ১৩ ফেব্রুয়ারী লিগ শুরু হওয়ার কথা রয়েছে। এক টানা লিগের খেলা হবে। ফিকশ্চার প্রণয়ন করা হচ্ছে জাতীয় দলের খেলার কথা মাথায় রেখে। ২৬ মার্চ খেলা হবে তাই ১০ দিন আগে ১৫ মার্চ জাতীয় দলের অনুশীলন শুরু হবে।
একটানা অনুশীলন হয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচ খেলে কাতার চলে যাবে জাতীয় ফুটবল দল। সেখানে বিশ্বকাপের অ্যাওয়ে ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে। কাতার ম্যাচ শেষ করে ঢাকায় ফিরলে পুনরায় প্রিমিয়ার লিগে খেলতে জাতীয় দলের খেলোয়াড়রা ক্লাবে চলে যাবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন ১৫ দিন লিগ বন্ধ থাকবে। আমরা জাতীয় দলের অনুশীলন এবং ম্যাট দুটির কথা মাথায় রেখে লিগের ফিকশ্চার তৈরি করছি।’
জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে এখন ইংল্যান্ডে রয়েছেন। বাংলাদেশে ভিসা জটিলতায় ফিরে গিয়েছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পরই। এখন ভিসা জটিলতা কেটেছে কিনা তা নিশ্চিত নন আবু নাঈম সোহাগ। তিনি বলেন,‘যেসব কাজ-পত্র দরকার ছিল আমরা পাঠিয়ে দিয়েছি। আশাকরি সমস্যা থাকবে না। দুই একদিনের মধ্যেই জানতে পারবো ভিসা হয়ে গেল কিনা।’
বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে লড়াই নিয়ে ভাবনায় জাতীয় দলের কোচ জেমি। ভাবনা আছে অধিনায়ক জামাল ভুইয়ারও। কারণ প্রিমিয়ার লিগে অধিক সংখ্যক বিদেশি ফুটবলার খেলানোর কারনে ফুটবল জাতীয় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় দলে স্ট্রাইকারা সংকট। ক্লাব ফুটবলে যারা বেঞ্চে বসে থাকেন তারা জাতীয় দলের জার্সি গায়ে কুলিয়ে উঠতে পারেন না। আবাহনীর সাদ উদ্দিন খেলছেন রক্ষনভাগে। আর জাতীয় দলে গিয়ে এই সাদ খেলছেন স্ট্রাইকিং পজিশনে। সল্টলেকের মাঠে ভারতের বিপক্ষে গোল পেয়েছিলেন। তিনি সবসময় গোল করতে পারবেন তা ঠিক না। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে সাদ স্ট্রাইকিং পজিশনে খেলেছেন। কিছুই করতে পারেননি। মুল স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন অসুস্থ থাকায় অনেকেই মনে করেছিলেন জীবনের অনুপস্থিতি ভুগিয়েছে। জীবন আবাহনী ও মাজিয়ার খেলায় নেমে তিনিও কিছুই করতে পারেননি। আবাহনী সুযোগ পেয়েও দুইবার পিছিয়ে থেকে গোল শোধ করে ম্যাচটা হার থেকে বাঁচিয়েছে। কিন্তু জীবনের পারফরম্যান্স আলোচনায় আসেনি। পারফরম্যান্স বিচারে এখানেও বিদেশিরাই এগিয়ে ছিলেন।
