ঢাকার রূপনগর আবাসিক এলাকায় কুকুরের উত্পাত দিন দিন বেড়েই চলেছে। কুকুরগুলো অত্যন্ত হিংস্র, প্রায়ই মানুষকে কামড়াতে আসে। রূপনগরের বিশেষ করে ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর সড়কে চলাচল করা এখন আর মোটেই নিরাপদ নয়। ঘেউ ঘেউ করে কুকুরগুলো যেভাবে তেড়ে আসে, তখন ভয়ে বুকটা কেঁপে ওঠে। আর কামড়ালে তো ভয়াবহ অবস্থা। চিকিত্সা খরচ ব্যয়বহুল। কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, অনেক সময় জলাতঙ্ক রোগ মৃত্যুর কারণ হয়েও দাঁড়ায়। সুতরাং ঢাকার রূপনগর আবাসিক এলাকার বেওয়ারিশ কুকুরের উত্পাত ঠেকানোর দায়দায়িত্ব সরকারের সংশিষ্ট বিভাগেরই। এ ব্যাপারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
