ভূরুঙ্গামারী হাটে শৌচাগার প্রয়োজন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সদর হাটবাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে। যেমন হাটের দিন শনি এবং মঙ্গল বার শুধুমাত্র একটি ল্যাট্রন খোলা থাকে গরু ব্যবসায়ীদের জন্য। এছাড়া হাটুরে অথবা বাজার করা মানুষের জন্য কোনো প্রস্রাবখানা নেই। হাটের ইজারামূল্য গত বছরগুলোতে কয়েক কোটি টাকার ডাক উঠত। বর্তমানে হাটের ইজারাদারের অনেক আয় হওয়া সত্ত্বেও হাটুরে মানুষের সমস্যা বেড়েই চলেছে। পরিশেষে, শৌচাগারের অভাব দূর করার জন্য যথাযথ কর্তৃক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এস এম গোলাম মোস্তফা

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম