আপনার রাশিফল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৬

আজ ২৪ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১২ জমাদিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৭। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: গার্নেট ও অ্যামিথিস্ট।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। গলাসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মূল্যবোধ বজায় রাখুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। আচার-ব্যবহারে বিনয়ী হতে পারলে ভালো করবেন। কোনো বিশেষ রঙের পোশাককে প্রাধান্য দিতে পারেন। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আইনগত কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রার সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বাড়তে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থগমনের সুযোগ পেতে পারেন। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কোনো সমস্যা দেখা দিতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। রিপুকে সংযত রাখুন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য লাভের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। উত্তেজনা পরিহার করুন।