বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কসেম খান। আগামী দুই বছরের জন্য তিনি সদ্য সাবেক চেয়ারপারসন মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হলেন। আবুল কাসেম খান বর্তমানে এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক এবং এ কে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিল্ডের ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিল্ডের সাবেক চেয়ারপার্সন আসিফ ইব্রাহীম ও সিসিসিআইর পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। বিল্ডের ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন— ডিসিসিআইর প্রেসিডেন্ট শামস মাহমুদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) প্রেসিডেন্ট নিহাদ কবির, সিসিসিআইর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এমসিসিআইর মহাসচিব ফারুক আহমদ, ডিসিসিআইর সচিব জয়নাল আবেদীন ও সিসিসিআইর সচিব মোহাম্মদ ফারুক। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বিল্ডের বর্তমান প্রধান নির্বাহী ফেরদৌস আরা বেগম।
প্রসঙ্গত, বিল্ড সরকারি ও বেসরকারি খাতের সংলাপের একটি প্ল্যাটফরম হিসেবে কাজ করে।
