সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পাচ্চর উপশাখা মাদারিপুর জেলার শিবচরে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মো. হাফিজুর রহমান, কার্ড বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজম উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানান পাচ্চর উপশাখার ইনচার্জ নিশাত চৌধুরী। —প্রেস বিজ্ঞপ্তি
