ফটো ক্যাপশন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজারদের বার্ষিক কার্যক্রম প্রণয়ন সম্মেলন-২০২০ গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেজবাহউদ্দিন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আলমগীরসহ পরিচালকরা উপস্থিত ছিলেন

 

০০০

 

কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে সম্প্রতি দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু যুব ঋণ ২০২০ বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 

০০০

 

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ইসলামী ব্যাংকিং বিষয়ক এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ও ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ড. মুহাম্মদ আবদুল্লাহ বিক্রমপুরী, সেক্রেটারি জেনারেল মো. আবদুল্লাহ শরীফ, উপদেষ্টা শাহ আবদুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের চেয়ারম্যান এম আযীযুল হক উপস্থিত ছিলেন

 

০০০

 

এমটিবি ফাউন্ডেশনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সম্প্রতি ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশকে তাদের ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কম্যুনিটি হেল্থ সেন্টার, চুয়াডাঙ্গার জন্য একটি আধুনিক সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আনোয়ারুল আমিনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন