সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা রুটে চালু করল এ ৩৫০-৯০০ এয়ারবাস। এয়ারক্র্যাফটির বিজনেস ক্লাস কেবিনে রয়েছে ৪০ সিট, ইকোনমি ক্লাসে রয়েছে ২৬৩টি আসন। এয়ারবাসটিতে রয়েছে অত্যাধুনিক ‘থ্যালস অ্যাভান্ট’ বিনোদন সিস্টেম। এয়ারক্র্যাফটির নকশায় রয়েছে নতুন ইউজার ইন্টারফেস, যা যাত্রীদের দিবে নেভিগেশন অপশনসহ ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বাংলাদেশে জেনারেল ম্যানেজার জর্জ রবার্টসন বলেন, ‘বিগত ৩৪ বছরে গ্রাহকদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে ও আরো অধিকসংখ্যক ফ্লাইট চালু করতে বাংলাদেশে আমরা প্রচুর বিনিয়োগ করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ও এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনসাল উইলিয়াম চিক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোশারফ হোসেন। —প্রেস বিজ্ঞপ্তি
