পাতাকুড়ানিদের দিন শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৪

সালেহা, মালেকা প্রায় সমবয়সিই তারা। দল বেঁধে রাবার বাগানে পাতাকুড়ানির কাজ করেন। মজুরি প্রতিদিন ২০০ টাকা। তাদের দলের মতো পাতাকুড়ানির দল আরো আছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর রাবার বাগানে। শ্রমিক সালেহা বলেন, তার বাড়ি সীমান্তবর্তী মধুপুর উপজেলায়। পাতাকুড়ানির দিন আসলে বাড়তি আয় করি। তবে ২০০ টাকা মজুরি পোষে না তারপরও করি। আর কোনো কাজকাম নাই। মজুরির জন্য প্রতিবাদ করলে আমাদের বাদ দিয়ে অন্য দলকে কাজ দিয়ে দেবে। রাবার বাগানের গরুর রাখাল মজিদ মিয়া জানান, মাঘ মাস আসলেই পাতাগুলো ঝরে পড়ে শীতল পাটির মতো হয়। দূর থেকে দেখলে মনে হবে কেউ শীতল পাটি বিছিয়ে রেখেছে। বছরে দুই বার পাতা কুড়ানো যায় রাবার বাগানে। সন্তোষপুর রাবার বাগান ম্যানেজার মফিজ উদ্দিন খান জানান, রাবার বাগানে কাজ করা ট্রেপারম্যানরা পাতা বিক্রির টাকা ভাগ করে নিয়ে যায়। আমরা শুধু সমন্বয় করে দিই।