পাঁচ বছরের হাবিদাকে বাঁচাতে আর্থিক সহায়তা চান বাবা-মা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

হতদরিদ্র পরিবারের পাঁচ বছরের ফুটফুটে শিশু হাবিদান হার্ট ছিদ্র হয়ে গেছে। অর্থের অভাবে চিকিত্সা না করাতে পেরে এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট হাবিদা। চিকিত্সকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিত্সা করাতে না পারলে যেকোনো সময় মারা যাবে সে।

কিন্তু উন্নত চিকিত্সার জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থের। দ্বারে দ্বারে ধর্না দিয়েও টাকার সংস্থান করতে পারেনি ভূমিহীন বাবা হাফিজুল ইসলাম। ইতিমধ্যে ধার দেনা করে যে টাকা সংগ্রহ হয়েছিল তা শেষ হয়ে গেছে। একমাত্র মেয়ে ভয়াবহ যন্ত্রণায় কাতরাচ্ছে। কিন্তু অসহায় বাবা-মার কিছুই করার নেই। তাই মেয়েকে বাঁচাতে সমাজের হূদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তারা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাফিজুর ইসলাম। গ্রাম: শ্রীরামপুর, থানা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা। ফোন: ০১৯১৩১৪৭২১৭, ০১৭৩৬৪৫৩১৩৩। মো. মফিজ গাজী, অগ্রণী ব্যাংক, কপিলমুনি, খুলনা। একাউন্ট নং: ০২০০০১৩৬৬৬৩২৫।