স্কুলছাত্রী ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় মামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৬

বাগেরহাটের চিতলমারীর অষ্টম শ্রেণির ছাত্রী কুমারী মায়ের (১৬) নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম নবজাতকের মাটিচাপা লাশটি উদ্ধার করেন। এ ঘটনা চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের বড়বাক গ্রামের রবীন সরকারের ছেলে সাধন সরকার ও একই গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে দিপঙ্কর বিশ্বাসকে আসামি করা হয়েছে। তবে কোনো আসামি আটক হয়নি। অসুস্থ ঐ ছাত্রীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা চলছে।

ঐ ছাত্রীর বাবা জানান, গত রবিবার সাধন সরকার, দিপঙ্করসহ কয়েকজন তার মেয়েকে নিয়ে গোপালগঞ্জ বেড়াতে যায়। সেখান থেকে ফিরে সে মা-বাবার কাছে ঘটনা খুলে বলে।

চিতলমারী থানার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক সাংবাদিকদের জানান, ঐ কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি আটকের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম বলেন, ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য নবজাতকের মৃতদেহ মাটির নিচ থেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালে অসুস্থ ছাত্রীর চিকিত্সার খোঁজ নেওয়া হচ্ছে।