ছাতকে অগ্নিকাণ্ডে দোকানির মৃত্যু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮

ছাতকে দোকানে অগ্নিকাণ্ডে দোকানি সিদ্দিকুর রহমানের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান সাদারাই গ্রামের সুনু মিয়ার ছেলে।

ভোরে আগুন দেখে স্থানীয় লোকজন এসে নিয়ন্ত্রণ করার আগেই গোটা দোকান ভস্মীভূত হয়। পরে ভস্মীভূত স্তূপ থেকে সিদ্দিকুর রহমানের পোড়া লাশ উদ্ধার করা হয়।