গোপালগঞ্জে ইস্রাফিল মোল্লা (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। সে ঐ গ্রামের রোকন উদ্দিন মোল্লার ছেলে। নিহতের স্ত্রীর অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাখাওয়াত হোসেন মৃধা মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ছোটোখাটো চিহ্ন রয়েছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
