হাটহাজারীতে ইয়াবাসহ আটক দুই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৮

হাটহাজারী মডেল থানা পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার দক্ষিণ মীরেরখীলস্থ ফয়জিয়া মাদ্রাসা গেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—উপজেলার মীরেরখীল বড়ুয়া পাড়ার মৃত দুলাল বড়ুয়ার ছেলে মিঠুন বড়ুয়া, প্রকাশ বিষ্ণু বড়ুয়া এবং নগরের কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকার মৃত সাবের আহাম্মদের ছেলে মনির হোসেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম আটকের সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।