বরিশালে বুধবার রাতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোড এলাকায় নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. শাকিল হাওলাদারকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই হেলালুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অপরদিকে একই রাতে নগরীর কাউনিয়া থানার ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে পৃথক তিনটি রঙের ৩০০ পিস ইয়াবাসহ টাইলস মিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। তার নাম রাসেল হাওলাদার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এসআই মিরাজ মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পাশাপাশি ঐ সময় পালিয়ে যাওয়ার অপর এক আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।
