আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের বড়ো বোনের স্বামী গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল কবির (৮৬) আর নেই। বুধবার চিকিত্সাধীন অবস্থায় ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা, আগামী রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ জেলার সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া হাইস্কুল প্রাঙ্গণে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।
