খায়রুল কবির
আজ সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের ২৩তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূবালী জুট মিলস লিমিটেড, ইস্ট পাকিস্তান কো-অপারেটিভ ইন্স্যুরেন্স সোসাইটি এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ছিলেন। সংস্কৃতিমনা খায়রুল কবির ছিলেন পাকিস্তান আর্ট কাউন্সিলের (বর্তমানে শিল্পকলা একাডেমি) একজন প্রতিষ্ঠাতা। তিনি ঘোড়াশালের সম্ভ্রান্ত কবির পরিবারে জন্মগ্রহণ করেন। তার আত্মার মাগফিরাতের জন্য আজ তার পৈত্রিক বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আওলিয়া বেগম
ভোলার বিশিষ্ট্য সমাজ সেবক মরহুম আলহাজ সিরাজুল হক চৌধুরীর সহধর্মিণী আমাতনদুনিয়া আওলিয়া বেগমের (রতন বিবি) ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে শুক্রবার বাদ আসর ভোলার ‘বকুল তলা’ মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।
