ভারতে আহত বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:১১

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি রাখাল দেলওয়ার হোসেন (২৮) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম এ তথ্য জানান। গত মঙ্গলবার দেলওয়ার কুচবিহারেরর একটি হাসপাতালে মারা যান। দেলওয়ার উপজেলার দুর্গাপুর গ্রামের খয়বর আলীর ছেলে।

দেলওয়ারের পরিবারের সদস্যরা জানান, গত ২০ জানুয়ারি রাতে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর পিলার এলাকার দিকে যায় দেলোয়ার হোসেন। এ সময় বিএসএফ টহল দল তাকে ধরে নিয়ে যায়। তখন দেলওয়ারকে মারধর করে বিএসএফ সদস্যরা। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তার মৃত্যুর খবর শুনেছি।

লে. কনেল এস এম তৌহিদুল আলম বলেন, পরিবারের অভিযোগের পর বিএসএফের কাছ থেকে জেনেছি দেলওয়ার হোসেন মারা গেছেন। তার মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠক করা হবে।