পিতৃত্বকালীন ছুটি ৭ মাস!

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৯

কেবল মায়েরা নয়, সন্তান জন্ম হবার পর লম্বা ছুটি পাবেন বাবারাও! ফিনল্যান্ডে মাতৃত্বকালীন ছুটির মতো করেই পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির নারী নেতৃত্বাধীন নতুন সরকার বুধবার এমন ঘোষণা দিয়েছে। লিঙ্গ বৈষম্য কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১০ সাল থেকে পরবর্তী আট বছরের মধ্যে ফিনল্যান্ডে শিশুজন্মের হার পাঁচগুণ কমে গিয়েছিল। ৫৫ লাখ জনসংখ্যার সেই দেশে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭। বর্তমানে বেতনসহ সাত মাসের মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে সে দেশে। তবে নতুন ঘোষণায় বাবা-মা দুজনের ক্ষেত্রেই বেতনসহ ছুটি সমান করা হয়েছে। এর ফলে বাবারা সন্তানদের বেশি সময় দিতে পারবেন। দেশটির স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেছেন, নতুন নীতিতে বাবা-মায়ের মধ্যে সমতা ফিরে আসবে।-বিবিসি