নগরীর টিলাগড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে গতকাল বৃহষ্পতিবার। অভিষেক দে দ্বীপ নামের ওই কর্মী সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সমপাদক অ্যাডভোকেট রণজিত্ সরকারের অনুসারী। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার রাত ১১টায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহসপতিবার রাত ১০টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে একদল যুবক দ্বীপের ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে শহরের অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
