চীনে করোনা ভাইরাস এই মুহূর্তে ভয়াবহ আকারধারণ করেছে। তার রেশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বাড়িতে করোনা ভাইরাসে প্রাণ সংশয় না দেখা দেয় সেজন্য নিজের বিয়ের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছেন এক দম্পতি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কেননা সিঙ্গাপুর নিবাসী ও দম্পতি কিছুদিন আগেই চিন থেকে ফিরেছেন। জোসেফ ও তার স্ত্রী কাং টাং বিয়ের সমস্ত ঘটনা সরাসরি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বিয়ের নিমন্ত্রণ অস্বীকার করতে পারেন সেই ভেবেই বিয়েবাড়িতে সরাসরি দেখানোর সিদ্ধান্ত।
কনের পরিবার বসবাসের সুবাদে ২৪ জানুয়ারি চিনের হুনান প্রদেশে গিয়েছিলেন জোসেফ। জানুয়ারির ৩০ তারিখ ফিরেছিলেন চীন থেকে সিঙ্গাপুরে। তাদের বিয়ে হয়েছিল ২ ফেব্রুয়ারি ২০২০। বন্ধু-বান্ধব ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়ে বাড়িতে সব মিলিয়ে নিমন্ত্রিত ছিলেন ১৯০ জন। নিমন্ত্রণ রক্ষা করেছিলেন ১১০ জন। পুরো বিয়ের অনুষ্ঠান সরাসরি দেখানোর জন্য নিমন্ত্রিত অতিথিরা অভিনন্দন জানিয়েছেন।
সবার আতঙ্কের কারণ এখনও পর্যন্ত সিঙ্গাপুরে ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রভাবে চিনে ৫৬২ জনের মৃত্যু হয়েছে আক্রান্ত ২৭ হাজারেরও বেশি।
ইত্তেফাক/বিএএফ
