স্টাফ রিপোর্টার, রাজশাহী
আগামী এক মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তারিখ ঘোষণা করেন। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দলটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য নরুল ইসলাম ঠান্ডু, বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান। সঞ্চালনা করেন দলটির মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
সভায় এ এইচ এম এহ্সানুজ্জামান স্বপন, দলটির মহানগর সিনিয়র সহসভাপতি শাহীন আকতার রেনী, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, জেলা সভাপতি মিরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতু, দলটির মতিহার থানা সভাপতি ডা. আব্দুল মান্নান, বোয়ালিয়া থানা (পূর্ব) সভাপতি আতিকুর রহমান কালু, রাজপাড়া থানা সভাপতি হাফিজুর রহমান বাবু, শাহ মখদুম থানা সাধারণ সম্পাদক শাহাদত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
