রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২০

মো. আতাউর রহমান হাওলাদার

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা, ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ ও ছয়গ্রাম বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান হাওলাদার আতয়ার (৬৫) বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে ছয়গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বিকালে ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা নেতৃবৃন্দ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বাদ এশা ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল হাসানাত আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।