চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে প্রতিটি ক্ষেত্রে কাজ করছে। যার কারণে নারীরা এখন স্বাধীনভাবে সব পেশায় কাজ করতে পারছে। নারীর অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং এর গতি আরো বাড়াতে হলে বাধাগুলো দূর করতে হবে। শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আট দিনব্যাপী উদ্যমী নারী এস এম ই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সরকার ব্যাংকগুলোর কাছে সুনির্দিষ্ট করে নারী উদ্যোক্তাদের জন্য টাকা দিয়েছে। অথচ এই টাকা নেওয়ার সুযোগ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক নারী উদ্যোক্তা পান না। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিকেএসএফ-এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমেদ, পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন, চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং অপ্সরা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
