তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় পর্নোগ্রাফি আইনে লাভলু মোড়ল নামের এক যুবকের দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বৃহস্পতিবার এ রায় দেন। লাভলু মোড়ল উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের আব্দুল করিম বক্স মোড়লের ছেলে। সে দীর্ঘদিন পাটকেলঘাটা বাজারে মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে ফোনে আপত্তিকর ছবি বিভিন্ন ব্যক্তির কাছে প্রদান করে আসছিল। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে পর্নোগ্রাফি আইনে দুই মাসের সাজা প্রদান করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
