মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—সোহেল, আব্দুর রহমান ও জাকারিয়া।

এস আই তাপস কান্তি রায় জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্র দীর্ঘদিন যাবত্ নরসিংদীসহ আশপাশ জেলায় মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা চুরি করে আসছিল।