চালক আটক
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশে ৩০০ লিটার চোলাই মদসহ সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদস্থ বাইন্যা পাড়া রাস্তার মাথা এলাকায় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশ সিএনজি চালক দক্ষিণ গাছবাড়িয়া আলমগীরকে আটক করে এবং মাদক আইন মামলায় জেলহাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মাহবুব আলম আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
