সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে শুক্রবার। এর উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রশীদ।

প্রাক্তন ছাত্রছাত্রীদের আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র?্যালি বের করা হয়। র?্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পির ফজলুর রহমান মিসবাহ এমপি, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, ৭৫ বছর পূর্তি উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী প্রমুখ।

গঙ্গাচড়ায় ফুল চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্লাডিওলাস ফুলের কৃষকপর্যায়ে জনপ্রিয়করণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের আরাজিনিয়ামত গ্রামে শুক্রবার এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ফুল বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, জয়দেবপুর, গাজীপুর এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বুড়িরহাট, রংপুরের আয়োজনে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাস। সভাপতিত্ব করেন ড.আবেদা খাতুন পরিচালক, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, জয়দেবপুর, গাজীপুর। অনুষ্ঠানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বুড়িরহাট, রংপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও প্রায় ১০০ কৃষক-কিষানি উপস্থিত ছিলেন।

হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা তাড়াশে শুক্রবার হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অরুন কুমার সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ডা. গজেন্দ্র নাথ মাহাতো। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণী অংশ নেয়।

নেতৃত্ব বিকাশ বিষয়ক কর্মশালা

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে বেসরকারি সংগঠন জাগরণী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী নেতৃত্ব বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার শাখা অফিসে কর্মশালা উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মোহাররম হোসেন। এরিয়া ম্যানেজার এস এম আসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, বড়াল সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলাম প্রমুখ।

নদী, হাওর ও পরিবেশ বিষয়ক কারিগরি সেমিনার

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজে শুক্রবার দিনব্যাপী নদী, হাওর ও পরিবেশ বিষয়ক কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাওরাঞ্চলবাসী কেন্দ্রীয় ইউনিট ও পরিবেশ রক্ষামঞ্চ (পরম) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.  জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি। সেমিনার প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর স্বাগত ভাষণের পর বিভিন্ন পর্বে আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. খালেকুজ্জামান, অনুপম মাহমুদ, ড. হালিম দাদ খান প্রমুখ।

জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় বৃহস্পতিবার মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। নওগাঁ জেলা পুলিশের আয়োজনে মান্দা মমিন শাহানা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মান্দা থানার ওসি মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার পাকুন্দিয়ার হাজী জাফর আলী কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ নারায়ণ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ ইউসুফ হোসেন তপু। বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন।