বাংলাদেশ যুব দলে মুগ্ধ বিশপ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির ভূয়সী প্রশংসা করলেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ। টুইটারে তিনি বাংলাদেশের পরিপক্ব মানসিকতার প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলটাকে নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। ওদের বোলিং স্কিল দারুণ। আর ব্যাটিংয়ে যেমন পরিপক্বতা, জানাশোনা আর শৃঙ্খলা দেখেছি সেটা অনন্য। (তৌহিদ) হূদয় আর মাহমুদুল হাসান জয়ের ব্যাট বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের ব্যাপারে ইতিবাচক কথাই বলছে।’ দক্ষিণ আফ্রিকায় চলমান যুব বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। পচেফস্ট্রমে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দল ভারত।