পল পগবাকে কিছু কম দামেই ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ২৬ বছর বয়সি এই মিডফিল্ডারের চাহিদামূল্য এতদিন ১৮০ মিলিয়ন পাউন্ড ছিল। তবে আসছে গ্রীষ্মে ১৫০ মিলিয়ন দাম পেলেও ফরাসি এই মিডফিল্ডারকে ছাড়বে রেড ডেভিলরা, এমনটাই জানাচ্ছে ডেইলি সান। ইংলিশ সংবাদ মাধ্যমটির জানাচ্ছে, এতে সায় আছে কোচ ওলে গুনার সোলসারেরও। ইউনাইটেডে থেকে চ্যামিপয়ন্স লিগ জিততে পারবেন না, এমনটাই বিশ্বাস পগবার। এদিকে ইউনাইটেড অন্দরমহলে ক্ষোভ আছে তার এজেন্ট মিনো রাইয়োলাকে নিয়েও। ইতালিয়ান এই এজেন্ট ক্লাবটি সম্পর্কে বিষোদগার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, এমন মনোভাব ক্লাবটির। এদিকে চোটের কারণে তাকে মাঠেও ঠিকঠাক পাচ্ছে না ইউনাইটেড। সংগত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
