সিটি ও ইস্টার্ন ব্যাংকের জয়ে শুরু ব্যাংকারস ক্রিকেট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

বসুন্ধরা ব্যাংকারস চ্যাম্পিয়নশিপে সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক নিজ নিজ খেলায় জিতেছে। মিরপুরের সিটি ক্লাব মাঠে গতকাল শুক্রবার এ প্রতিযোগিতা শুরু হয়।

এর মধ্যে সিটি ব্যাংক উদ্বোধনী ম্যাচে আট উইকেটে হারায় বাংলাদেশ ব্যাংককে। মানস কুমার কুন্ড ম্যান অফ দ্য ম্যাচ হন। অপর খেলায় ইস্টার্ন ব্যাংক হারায় ব্র্যাক ব্যাংককে। খবর বিজ্ঞপ্তির।