নারায়গঞ্জের রূপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকা থেকে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন: উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার আজিজুর রহমানের ছেলে রবিন ওরফে সোহেল, একই এলাকার সিরাজ দর্জির ছেলে কাউসার ও খোকন মিয়ার ছেলে রাব্বি মিয়া।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন জানান, গ্রেফতারকৃতরা বরাবোসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরাবো এলাকায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিন ওরফে সোহেল, কাউসার ও রাব্বি মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের দক্ষিণ শিলাকোঠা এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মো. জনি মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত জনি স্থানীয় মৃত নজরুল ইসলামের ছেলে। থানার এসআই সৌমেন মিত্র জানান, তার দেহ তল্লাশি করে ৫৬ পিস ইয়াবা ও ৫২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সোমবার সকালে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।
