নির্বাচন কমিশনার মাহবব তালুকদার বলেছেন, ‘নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।’
রবিবার সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাহবুব তালুকদার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নিরপেক্ষতা নিয়ে যেন কেউ কোনো কথা যেন না তুলতে পারে সেভাবেই কাজ করতে হবে।’
আরো পড়ুনঃ রক কনসার্টে আছড়ে পড়লো ভূতুড়ে সুনামি, ভূমিকম্প ছাড়াই!
ইত্তেফাক/কেকে
