মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ শেখ হাসিনার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩১

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ মার্চ সেই অনুষ্ঠান হবে।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজের ঘরে বসে মমতা বলেন, আমন্ত্রণপত্রটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভারত সরকার অনুমোদন দিলে মমতা মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী। বাংলাদেশের বন্ধু এমন অন্তত ২০টি দেশের রাষ্ট্রপ্রধান ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। স্বাভাবিকভাবেই এমন একটি অনুষ্ঠানে থাকা মানে আন্তর্জাতিক পর্যায়ে আরো গুরুত্ব বেড়ে যাওয়া। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মমতা ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কয়েক মাস পরে ছিটমহল বিনিময় চুক্তির সময়ও ফের একবার ঢাকায় গিয়েছিলেন। সেই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আতিথেয়তার প্রশংসা মমতা সুযোগ পেলেই করেন। সুযোগ পেলে ফের একবার বাংলাদেশ ঘুরে দেখতে চান তিনি।