ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, বর্তমানে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার দৌঁড়ে ইউরোপ কেবলই দর্শকের ভূমিকায় থাকতে পারে না। গতকাল সামরিক কর্মকর্তাদের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নকে প্রতিরক্ষা খাতে সমন্বয় করতে হবে। তিনি অস্ত্র হ্রাসে আরো কোনো অস্ত্র হ্রাস বিরোধী চুক্তিতে ফ্রান্স স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন। ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সই এখন ইইউতে পরমাণু অস্ত্রধারী একমাত্র দেশ। -আল জাজিরা
