নারী সাংবাদিকের ঘাড়ে উঠে ছোবল মারছে সাপ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১

সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি প্রতিবেদন করতে গিয়েছিলেন ওই নারী সাংবাদিক। কিন্তু এতে বাধে বিপত্তি। একটি সাপ তার ঘাড়ে উঠে পড়ে। তারপর তার মাইক্রোফোনে একের পর এক ছোবল মারতে থাকে। 

সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়, ওই সাংবাদিকের নাম সারাহ কট। তিনি অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের রিপোর্টার। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

তিনি জানিয়েছেন, ওই ভিডিও ধারণের সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে সারাহর পরিস্থিতি দেখে অনেকেই শিউরে উঠেন।

সারাহ বলেন, বৃহস্পতিবার তার কাঁধে একটি সাপ এসে পড়ে। সে বারবার মাইক্রোফোনে ছোবল মারতে থাকে। এসময় আমি আতঙ্কিত হয়ে যাই। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।

তিনি জানান, ঘটনার সময় ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিলেন।

ইত্তেফাক/জেডএইচ