ব্রেক-আপের সংজ্ঞা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫

 

/ জেলী আক্তার

 

প্রাণিবিজ্ঞানের স্টুডেন্টের ভাষায় :দুই হূদয়ের বনিবনা না হওয়ায় ভিন্ন ভিন্ন অঞ্চলে বসবাস করে প্রেমিক-প্রেমিকার এমন পরিস্থিতিকে ব্রেক-আপ বলে।

 

পদার্থবিজ্ঞানের স্টুডেন্টের ভাষায় :ব্রেকআপ হচ্ছে মুক্তি বেগের মতো— মনের বনিবনা না হলে প্রেমটা মুক্তি বেগের মতো উড়ে যায়।

ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টদের মতে :ব্রেক-আপ হচ্ছে কাজ করতে হঠাত্ হাতুড়ি ভেঙ্গে যাওয়ার মতো।

রসায়নের স্টুডেন্টদের মতে :প্রেম হচ্ছে লবণ সেতুর মতো, যা দুই হূদয়ের সংযোগ রক্ষা করে আর ব্রেক-আপ হচ্ছে লবণ সেতুবিহীন অবস্থার মতো যার অভাবে সম্পর্ক থেমে যায় তাকে ব্রেক-আপ বলে।

ইংরেজির স্টুডেন্টদের মতে :ব্রেক-আপ হচ্ছে ব্রোকেন ওয়ান হার্ট দুটি হূদয় ভাঙার দরকার নেই, একটা হূদয় ভাঙলেই ব্রেক-আপ অবধারিত।

পরিসংখ্যানের স্টুডেন্টদের মতে :ব্রেক-আপ হচ্ছে দুই পাতা হিসেব করে হঠাত্ ক্যালকুলেটরের ভুল বাটন প্রেস করে হিসাব ভুল করার মতো। অর্থাত্ রেস্টুরেন্টে গিয়ে ববিতাকে লবিতা বলে ভুল করা এবং উপহার হিসেবে ক্যারেক্টারলেস হিসেবে নিজেকে আবিষ্কার করা কিংবা প্রেমিকার চড় থাপ্পড় খেয়ে বিগত দিনের প্রেম ভুলে যাওয়ার চেষ্টা করাকেই ব্রেক-আপ বলে।

জ্যামিতিতে পারদর্শী স্টুডেন্টদের মতে :দুই হূদয়ের রেখা পরস্পর সমান্তরালে চলতে চলতে হঠাত্ উলম্ব ও আনুভূমিকভাবে বিভক্ত হয় তাকে ব্রেক-আপ বলে।

উদ্ভিদ বিজ্ঞানের স্টুডেন্টদের ভাষায় : পরিচর্যার অভাবে উদ্ভিদের যেমন মৃত্যু হয় তেমনি প্রেমের অভাবে প্রেমিক-প্রেমিকার দামি ব্রান্ডের কাজলের মৃত্যু হয় আর তাকেই ব্রেক-আপ বলা হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ।