দুপুরের মেন্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯

/ নীরব চন্দন

 

স্ত্রী : আমি রান্না বসিয়ে দেবো। দুপুরে কী খাবে?

স্বামী : তুমি যা রান্না করবে।

স্ত্রী : কী রান্না করব?

স্বামী : ঘরে যা আছে।

স্ত্রী : ঘরে কী আছে?

স্বামী: বাজার থেকে যা এনেছি।

স্ত্রী: বাজার থেকে কী এনেছ?

স্বামী : ঘরে যা আছে।

স্ত্রী : (রেগে গিয়ে) তোমার কাছে মেন্যু জানতে চাওয়াই ভুল। আমার ইচ্ছেমতোই রান্না করব।

স্বামী : তোমার ইচ্ছে কী? কী রান্না করবে?

স্ত্রী : ঘরে যা আছে।

স্বামী : ঘরে কী আছে?

স্ত্রী : বাজার থেকে যা এনেছ।

স্বামী : বাজার থেকে কী এনেছি?

স্ত্রী : ঘরে যা আছে।

স্বামী : (রেগে গিয়ে) আচ্ছা, ঠিক আছে। আমি বলে দিচ্ছি—কী রান্না করবে।

স্ত্রী : কী রান্না করব?

স্বামী : ঘরে যা আছে...

এভাবেই দুপুর গড়িয়ে বিকেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু রান্না আর হলো না।