/ তানভীর আহাম্মেদ
দুই বন্ধু বই মেলায়—
—ধুর, আজ বইমেলায় আসাটাই ভুল হয়েছে?
—হ্যা রে। অনেক নতুন নতুন বই এখনো মেলায় আসেনি।
—আরে ধুর। এই জন্য না। কর্মদিবস হওয়ায় অনেক লেখক আজ আসেনি। ছবি তুলতে পারলাম না।
দুই বান্ধবী সাক্ষাতে
১ম জন :কিরে বান্ধবী! এতদিন পর তোরে দেখব তাও এইভাবে, ভাবতেই পারি নাই। কোনো কালে তো বই পড়তে দেখেনি তোরে, খালি দেখলাম ফটোশুট করছিস। আজ এত মনোযোগী হয়ে মেলায় বই পড়তেছিস যে!
২য় জন :দিলি তো ছবিটা নষ্ট করে। দেখতাছস না সামনে ক্যামেরাম্যান, ফটো তুলতেছি!
ডিএসএলআর ভাড়া
ছেলে :আম্মু, ৪০০ টাকা দাও তো, বইমেলায় যাব।
মা :৪০০ টাকা নিয়ে মেলায় গিয়ে লাভ কি। একটা কিনলেই আরেকটা আর কিনতে পারবি না।
ছেলে :বই কিনব—কে বলেছে। বন্ধুরা মিলে ক্যামেরা সহ ক্যামেরাম্যান ভাড়া করছি। ঐটার টাকা দিব। এফবিতে ভালো ছবি নাই।
লাইভ টিভির খোঁজে
১ম বন্ধু : কিরে তুই বইমেলায় বই না দেখে কী খুঁজতেছিস বল তো?
২য় বন্ধু : লাইভ টিভি চ্যানেল।
১ম বন্ধু : মানে! কেন?
২য় বন্ধু : সকিনা আমাকে খুব দেখতে চাইতেছে। আমার তো স্মার্ট ফোন নাই, তাই লাইভ চ্যানেলের সামনে গিয়া সকিনারে ফোন দেবো।
